Partha Chatterjee, CBI: ফের সিবিআইকে ভর্ৎসনা আদালতের 'তদন্ত শেষ হতে আর ক'দিন লাগবে'?

 নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ। পার্থ চট্টোপাধ্যায়কে ফের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।



chhoto News : নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। 'তদন্ত শেষ হতে আর ক'দিন লাগবে'? আদালতে আবার ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। \s \sএকসময়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলে পার্থ চট্টোপাধ্যায়। কতদিন? প্রায় সাত মাস হতে চলল। এদিন আলিপুর আদালতে জামিনের আবেদন করেন পার্থ। শুনানিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। বলেন, 'যাঁরা অভিযুক্ত, তাঁদেরও কিছু অধিকার থাকে। অনির্দিষ্ট কাল ধরে তদন্ত চলছে তো আর বলা যায় না! আর কত দিন সময় লাগবে'?

তৃণমূলের অভিষেক ব্যানার্জি বলেছেন, পশ্চিমবঙ্গকে নষ্ট করার জন্য কেন্দ্রের প্রচেষ্টা চলছে

গত বছরের ৩০ সেপ্টেম্বর এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। শুনানিতে বিচারক জানতে চান,'চার্জশিটে বলছেন, বাকিদের ভূমিকা খতিয়ে দেখা দরকার। বাকিরা কোথায়? কারও গোপন জবানবন্দি নিয়েছেন? ব্য়াঙ্কের কোনও নথি নিয়েছেন'? সিবিআইয়ের আইনজীবী বলেন, 'হাইকোর্টের নির্দেশে আমরা গভীরে গিয়ে তদন্ত করছি। একটু সময় চাই'। আদালতের প্রশ্ন, 'তদন্ত শেষ হতে আর ক'দিন লাগবে? প্রতিবারই বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশ মতো পরবর্তী তদন্ত চলছে। মিস কোট করা হচ্ছে'।

Post a Comment

0 Comments