রেজাল্ট বিশ্লেষন- হুম দীর্ঘদিনের অবহেলিত তৃণমূল কংগ্রেসের সাধারণ একজন কর্মী!তাই আমার বিশ্লেষন , Mamta Banerjee TMC 2023

 রেজাল্ট বিশ্লেষন- হুম দীর্ঘদিনের অবহেলিত তৃণমূল কংগ্রেসের সাধারণ একজন কর্মী!তাই আমার বিশ্লেষন 


অনেকের কাছে পাতে দেওয়ার নয়! কিন্তু অনেক রথী মহারথীর থেকে বহুগুণ বেশি রাজনীতিটা বুঝি! হুম এটা আমার অহংকার। গত একবছর যাবৎ একভাবে বলে চলেছি, তৃণমূল কংগ্রেসের যা কিছু ভালোবাসা মানুষের আছে তার সবটাই মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের জন্য। মমতা ব‍্যানার্জীর মানবিক মুখটার জন্য  দলটার প্রতি হাজার অভিযোগেও একটার পর একটা নির্বাচনে বিরোধীদের ফুঁ মেরে উড়িয়ে দিচ্ছে! কিন্তু দলটার প্রতি দিদির বিন্দুমাত্র কন্ট্রোল নেই! দিনের পর দিন দিদিকে সামনে রেখে পিছনে লুট চলছে! দিদি আজ মুখ‍্যমন্ত্রী মনে করতে পারলেই সব জানতে পারবে! দিদি কিন্তু কাউকেই বাঁধা দিল না! দুর্ভাগ্যজনক হলেও এই বিষময় 

রোগটা দলকে ক‍্যান্সারে পরিনত করেছে। দিদিকে সামনে রেখে পিছনে যারা আখের গুছিয়ে দলটার সর্বনাশ করছে,দিদির বিপদে সবাই আগে লেজ গোটাবে! পাড়ি দেবে অন্য নৌকায়! কারন তাদের অন্য কিছু option নেই রাজনীতি থেকে ধান্দাবাজী, তোলাবাজী ছাড়া! এরা একটা কারখানার দারোয়ান হওয়ার যোগ্য না! মাত্র কয়েকবছর রাজনীতি করে আজ মমতা ব‍্যানার্জীকে দশবার কিনে নেবে! কোন সৎ লোককে এরা উঠতে দেবে না! তোলাবাজ না হলে তার পদ নেই। এই দৃশ্য দিনের পর দিন চলতে পারে না। এই সরকার মানুষের জন্য যে কাজ করেছে,পরিকাঠামোর জন্য যা করেছে আগামী একশ বছর কেউ করতে পারবে না!সাধারন মানুষ বলছে,কিন্তু ঐ মানুষই এবার 

Read Moreআপনার স্বাস্থ্য সাথী কার্ড থাকলে তাড়াতাড়ি দেখুন II স্বাস্থ্য সাথী কার্ডে ৫ গুণ বরাদ্দ বাড়ল

ভোটটা দেওয়ার সময় তৃণমূলকে শাস্তি দেওয়ার জন্য দেবে! ভাবতে পারছেন মানুষের কাছে উন্নয়ন চাপা পরে যাচ্ছে,যখন দেখছে পাশের বিড়ি টানা ছেলেটা কয়েকবছর রাজনীতি করে আজ অট্রালিকায় থেকে হুকুম ছাড়ছে! আমি মনে করি সাগরদিঘি সাধারণ একটা ভোট না,68% সংখ‍্যালঘু মানুষের বসবাস, সাধারণ ভাবে উপনির্বাচনে শাসক দলই জেতে তা সত্বেও এই ফলাফল যথেষ্ট ইংগিতবাহী। এখনো সময় আছে নিজেদের পরিবর্তন না করতে পারলে আগামী ভয়াবহ খারাপ আসছেই। উন্নয়ন অনেক অনেক করেছেন মানুষের কোন অভিযোগ নেই তা নিয়ে। যত অভিযোগ চুরি, তোলাবাজী, কাটমানি, স্বজনপোষন নিয়ে। চায়ের দোকানে, হাটে বাজারে খুব খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে! আমরা তো দল থেকে একটা আলপিন পাইনা, নিইনা আমাদের কষ্ট হয় না! দিদি তোমার পায়ে পরে বলছি দলটা দেখ! জানি তোমাকে উপদেশ দেওয়ার আমি খুব নগণ্য! কিন্তু আমার মত হাজার হাজার লাখো লাখো কর্মীর হৃদয় ভেঙে যাচ্ছে।


Post a Comment

0 Comments